
বিজয়পুর চিনামাটির খনি ও নীল হ্রদ
১৯৫৭ সালের ভূতাত্ত্বিক জরিপে চিহ্নিত দেশের প্রধান চিনামাটির খনি এলাকা; কালো, লালচে, বাদামি ও নীলচে স্তরের মাটির পাহাড় আর খননে তৈরি নীল হ্রদ এখন জনপ্রিয় দর্শনীয় স্থান। ২০১৬ সালে পরিবেশগত কারণে আদালতের নির্দেশে উত্তোলন বন্ধ হলেও পর্যটন চলছে। বিজয়পুরের পথে কারুকাজে খোদাই করা কুল্লাগড়া মন্দিরটিও দেখার মতো।


