
মমিন মসজিদ
মঠবাড়িয়ার বুড়িরচরে অবস্থিত কাঠের তৈরি ঐতিহাসিক মসজিদ; ১৯১৩ সালে মোমিন উদ্দিন আকন ২১ জন কারিগর নিয়ে নির্মাণ শুরু করেন এবং প্রায় সাত বছরে সম্পন্ন হয়। কীলক ছাড়া জোড়া কাঠের কারুকাজ, লোহাকাঠ ও বার্মিজ সেগুন ব্যবহৃত; ২০০৩ সালে এটি জাতীয় ঐতিহ্য ঘোষিত হয় এবং ২০০৮ থেকে সংস্কার চলে। কাঠের স্থাপত্য বিরল বলে ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয়।
